বরিশালে টিআইবি’র 'প্যাক্টআ্যাপ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ' অনুষ্ঠিত
.jpg)
টিআইবি’র আয়োজনে সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল, বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠির ৪৪ জন সনাক ও ইয়েস সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী 'প্যাক্টআ্যাপ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ' অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর এবিসি ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণ' অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল এর সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা। স্বাগত বক্তব্য রাখেন সাবেক সনাক সভাপতি ও বর্তমান সদস্য অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন। উদ্বোধনী বক্তব্যে প্রফেসর শাহ্ সাজেদা বলেন তরুনদেরকেই এগিয়ে আসতে হবে সমাজ পরিবর্তনে, একইসাথে নৈতিকতা ও জ্ঞানে সমৃদ্ধ হয়ে সম্মিলিতভাবে কাজ করলে নিশ্চয় দুর্নীতিমুক্ত দেশ গঠন সম্ভব। তিনি বলেন প্রযুক্তিগত দিক দিয়ে এই প্রশিক্ষনটি দক্ষতা অর্জন ও 'পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন; টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা)' প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এরিয়া কোঅর্ডিনেটর মো. আশফাকুর রহমান এর সঞ্চালণায় প্রশিক্ষণটি পরিচালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের সমন্বয়ক কাজী শফিকুর রহমান, আইটি বিভাগের সহকারী সমন্বয়ক মাহবুব আলম ও খুলনা ক্লাসটার কোঅর্ডিনেটর মো. ফিরোজ উদ্দিন। সিভিক এনগেজমেন্ট বিভাগের সমন্বয়ক কাজী শফিকুর রহমান বলেন 'প্যাক্টঅ্যাপ সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপ‚র্ণ ভুমিকা রাখবে, কমিউনিটি পর্যায় থেকে সেবাগ্রহীতাদের অংশগ্রহনে জিপিএস এর মাধ্যমে রিয়েল টাইম তথ্য সংগ্রহের মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহন করা হবে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন বলেন প্রশিক্ষণটি প্যাকটা প্রকল্প বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে সমস্যা সমাধানে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করবে, একই সাথে সুশাসন নিশ্চিত করতে তরুণদের কাজে লাগানোর উপর গুরুত্ব প্রদান করেন।
এএজে