ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ :১ হাজার ৮৮ জনের বিরুদ্ধে মামলা

    নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ :১ হাজার ৮৮ জনের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী জেলা শহর মাইজদীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা, গাড়ী ভাংচুর ও সরকারী কাজে বাধা দেওয়া, জেলা আওয়ামীলীগ কার্যলয়ে হামলা চেষ্টার অভিযোগে পৃথক পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। 

    পুলিশ বাদী হয়ে ২টি ও পৌর আওয়ামীলীগের ৫নং ওয়ার্ড সভাপতি আবুল হাসেম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় মোট আসামী ১০৮৮ জন। এসব মামলায় ২৯ জন কে গ্রেপ্তার দেখিয়ে বুধাবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেন। সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। 

    জানাযায় কেন্দ্র ঘোষিত বিএনপির কমসূচী অনুযায়ী নোয়াখালী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টার দিকে নোয়াখালী প্রেসক্লাব চত্তরে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে যোগ দিতে আসার সময় বিএনপি ও সহযোগী সংগঠনের ৫-৭শ নেতা কর্মী রশিদ কলোনী এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যাওয়ার উদ্দ্যেশে রওয়ানা দেয়। 

    মিছিলটি টাউন হল মোড় পার হয়ে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের দিকে আসতে চাইলে কর্তব্যরত পুলিশ তাদের বাধা দেন। এসময় বিএনপির সমর্থকদের সঙ্গে পুলিশের বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে মিছিলকারীরা পুলিশকে লক্ষ করে এলোপাড়ালি ইট পাটর্কেল ছুড়তে থাকে। ইটের আঘাতে ৮জন পুলিশ আহত হন। 

    হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ আট রাউন্ড সট গানের ফাঁকাগুলি বর্ষন করে। এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৩৩ নেতা কর্মীকে আটক করে সুধারাম মডেল থানায় নিয়ে যায়। এদের মধ্যে ২৯ জনকে মামলায় আসামী হিসাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বাকি ৪ জনকে ছেড়ে দেওয়া হয়। 

    সুধারাম মডেল থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম তিনটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশের ওপর হামলা, সরকারী কাজে বাধা প্রদান, গাড়ী ভাংচুর ও পুলিশ আহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেন। এসব মামলায় ২৯জনকে গ্রেপ্তার দেখিয়ে বুধাবার বিকালে নোয়াখালী চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে। 

    নোয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিছিল সহকারে হামলা চেষ্টার অভিযোগে এক আওয়ামী লীগ নেতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার বাকী আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।   


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ