ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • বাউফলে স্বামী-শাশুড়ির সঙ্গে ঝগড়া, ঘরে মিলল তাসলিমার লাশ 

    বাউফলে স্বামী-শাশুড়ির সঙ্গে ঝগড়া, ঘরে মিলল তাসলিমার লাশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে স্বামী ও শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর নিজ ঘর থেকে তাসলিমা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কালিশুরী ইউপির সিংহেরাকাঠী গ্রাম থেকে তাসলিমার লাশ উদ্ধার করা হয়। তাসলিমা ওই গ্রামের দিনমজুর রাসেল মৃধার স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী রাসেল মৃধা। 

    বাউফল থানার ওসি আল মামুন বলেন, ইটভাটার শ্রমিক রাসেল মৃধার সঙ্গে তার প্রথম স্ত্রীর বিচ্ছেদ হয়। পরে তিনি তাসলিমাকে বিয়ে করেন। তাদের সংসারে এক সন্তান আছে। মঙ্গলবার সন্ধ্যায় তাসলিমার সঙ্গে তার শাশুড়ি ও স্বামীর ঝগড়া হয়। পরে নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাসলিমার লাশ উদ্ধার করা হয়। 

    তিনি আরো বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাসলিমা আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে রিপোর্ট পেলে জানা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ