ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • চলাচলের রাস্তা বন্ধ করে ছাগল রাখার ঘর নির্মাণ, ১৩ দিন অবরুদ্ধ পরিবার

    চলাচলের রাস্তা বন্ধ করে ছাগল রাখার ঘর নির্মাণ, ১৩ দিন অবরুদ্ধ পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দেলোয়ার মোল্লাসহ একাধিক পরিরারের চলাচলের পথ গত ১৩ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে প্রতিপক্ষরা। দেলোয়ার মোল্লা উপজেলার তুষখালী ইউনিয়নের দক্ষিণ শাখারীকাঠি গ্রামের মৃত. সেরাজ মোল্লার ছেলে।

    ভুক্তভোগী দেলোয়ার মোল্লা জানান, তাঁর চাচাতো ভাই মৃত. সৈজদ্দিন মোল্লার ছেলে সত্তার মোল্লা তাদের (দেলোয়ার মোল্লা) কবর স্থানের ওপর দিয়ে গরু আনা-নেয়া করে। এতে বাঁধা দেয়ায় সত্তার মোল্লা ও তাঁর দলবল শত বছরের চলাচলের পথে বেড়া দিয়ে ও পথের ওপর ছাগল পোষার ঘর উঠিয়ে গত ১৩ দিন ধরে পথ অবরুদ্ধ করে দেয়। এমনকি ওই সড়ক দিয়ে টিউবয়েলের জন্য নেয়া পানির পাইপ কেঁটে ফেলে। এঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে স্থানীয় ভাবে মিমাংসা হওয়ার তাগিদ দেয়। কিন্তু প্রতিপক্ষ সত্তার মোল্লা কোন মিমাংসায় না বসে অব্যহত হুমকি দিয়ে আসছে।

    স্থানীয় বাসিন্দা রত্তন পেশকার এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন,  সত্তার মোল্লা শক্তির জোরে দেলোয়ার মোল্লাসহ একাধিক পরিবারে শত বছরের চলাচলের পথ অবরুদ্ধ করে দেয়। ভুক্তভোগী পরিবারগুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কমানা করেন।

    এব্যপারে অভিযুক্ত সত্তার মোল্লা ঘটনা অকপটে স্বীকার করে বলেন, আমার গরু চলাচলের পথ আটকে দিয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ