ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

মুলাদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও  আলোচনা সভা অনুষ্ঠিত

মুলাদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও  আলোচনা সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মুলাদীতে আউয়াল শামছুন্নাহার ওয়েলফেয়ার সেসাইটির আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার কাজিরচর ইউনিয়নের বেগম শামছুন্নাহার শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন, কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান ও আউয়াল শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলহাজ্ব মন্টু বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব ও আউয়াল শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা ড.মো. হারুন অর রশিদ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, মুলাদী, বাবুগঞ্জ (বরিশাল ৩) আসনের জনপ্রিয় নেতা মো. মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান  তারিকুল হাসান খান মিঠু, পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, কেন্দ্রিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দীন খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন। 

আউয়াল শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন হাওলাদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল আহসান খান শিপু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দুলাল মাহমুুদ মোল্লা, যুগ্ম সম্পাদক মাস্টার মহিউদ্দীন আহমেদ,  ছালেহ উদ্দীন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক আবুল বাশার খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন খান, সদস্য মাস্টার মনিরুজ্জামান মনির, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক দিদারুল আহসান খান, কাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান খান, যুবলীগ নেতা হাজ্বী মিঠু হাওলাদার, পৌর ছাত্রলীগের সভাপতি জুনায়েত আহসান খান তিলক, সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার প্রমুখ। 

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত এবং গণভোজের আয়োজন করা হয়।

 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ