ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

‌‌‍'বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ আর নেতৃত্ব শূন্য করতেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়'

 ‌‌‍'বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ আর নেতৃত্ব শূন্য করতেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়'
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ আর নেতৃত্ব শূন্য করতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সপরিবারে হত্যা করে ঘাতকচক্ররা। কারণ যুদ্ধের ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু তাঁর  শাসনামলে যে কাজ করেছেন বিশ্বে তাঁর দৃষ্টান্ত বিরল। কেননা দেশের যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষাসহ এমন কোন খাত নেই যে খাতের অগ্রগতির অভিযাত্রা বঙ্গবন্ধু শুরু করেননি।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে গুঠিয়া  ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেড এ খান  মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে  আয়োজিত ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও  জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

গুঠিয়া  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য মুহম্মদ আনিসুর রহমান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, এবং আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী। 

গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মিন্টু সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সদস্য সুখেন্দু শেখরবৈদ্য,উজিরপুর উপজেলা সহ-সভাপতি আব্দুল হাকিম সন্নামত, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু উত্তম কুমার, উজিরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, গুঠিয়া  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওরঙ্গজেব হাওলাদারসহ উপজেলা ও গুঠিয়া  ইউনিয়ন আওয়ামী লীগ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় আওয়ামী লীগ, সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাল রাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব, কৃষকনেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত, শিশু শেখ রাসেল, সুকান্ত বাবু সহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ