ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

হরতালের প্রচারণায় বরিশালে বাসদের পথসভা

হরতালের প্রচারণায় বরিশালে বাসদের পথসভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জ্বালানী তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের আগামী বৃহস্পতিবার (২৫ আগস্ট ) সারাদেশে অর্ধদিবস হরতালের প্রচারণায় বরিশালের পৃথক স্থানে পথসভা করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখা। 

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪ টায় নগরীর জেলখানার মোড়, নতুন বাজার, কাশিপুর এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। 

পথসভায় বাসদ জেলার সদস্য ও রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সহ-সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, ১৩ নং ওয়ার্ড
সভাপতি শহিদুল ইসলাম, ১১ নং ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম, ১৫ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ২৮ নং ওয়ার্ড সভাপতি মোকলেছুর রহমান, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ২৮ নং ওয়ার্ড সভাপতি আইয়ুব আলী, বাসদ জেলা শাখার সদস্য সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, বরিশাল সরকারি মহিলা কলেজ সংগঠক অদিতি ইসলাম, মহানগর শাখার সদস্য লামিয়া সাইমন প্রমুখ। 

পথসভায় বক্তারা বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে জনজীবনে দুর্ভোগের সীমা ছাড়িয়েছে।  নিত্যপণ্যের দাম আকাশচুম্বী যা দিন দিন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বক্তারা আরও বলেন, আগামী বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাম গণতান্ত্রিক জোট জ্বালানী তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে সারাদেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করবে। এই হরতাল সাধারণ মেহনতী খেটে খাওয়া মানুষের হরতাল। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ