মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে বরিশালে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে মঙ্গলবার সকাল ১০টা থেকে দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম- বিপিএম (বার), জেলার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আল বেরুনী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মো. রফিকুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতশ কুমার কুন্ড, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়সাল, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক-বীর প্রতীকসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে তুলে ধরে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে গ্রুপ ভিত্তিক আলোচনা ও কর্মশালায় অনুষ্ঠিত হয়।
কেআর