ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

হিজলায় আ’লীগের কর্মসূচিতে পুলিশের বাধা, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ  

হিজলায় আ’লীগের কর্মসূচিতে পুলিশের বাধা, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলায় জ্বালানি তেল সহ নৃত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় মিছিলে পুলিশের গুলি করে হত্যার প্রতিবাদে মঙ্গলবার সকালে বিএনপি বিক্ষোভ সমাবেশ এবং আওয়ামী লীগ পৃথক সমাবেশ করেছে। উপজেলার খুন্না বাজারে বালুর মাঠে বিএনপি এবং অদুরে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সমাবেশে পুলিশের বাধা দেয়ার অভিযোগ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলতাব হোসেন। তিনি বলেন, ‍আমরা সকাল সাড়ে ১০ টার দিকে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে মূল সড়কে ‍উঠতে চাইলে পুলিশ বাধা প্রদান করে। বাধা প্রদানের কারন জানতে চাইলে পুলিশ জানায় সড়কের পাশে বিএনপি সমাবেশ চলে তাই। ‍ ‍এমনিতেই শোকের মাস। তাই পুলিশের বাধার কোন প্রতিবাদ না করে আমরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে ‍এসে আলোচনা সভা করি। তবে বাধা দেয়ার বিষয়ে অস্বিকার করে হিজলা থানার অফিসার ‍ইনর্চাজ (তদন্ত) মো. আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগের কর্মসূচিতে কোন বাধা দেয়া হয়নি। শান্তিপূর্ণভাবে ‍উভয় দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে দুটি সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্নভাবে উভয় কর্মসূচী পালিত হয়।

২০১৩ সালের পর মঙ্গলবার বিএনপি হিজলা উপজেলায় প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচী পালন করলো বলে দলীয় সুত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সুত্র জানিয়েছে, ৯ বছর পর সমাবেশকে কেন্দ্র করে বড় আয়োজন থাকলেও ৭০০-৮০০ নেতাকর্মীরা অংশগ্রহন করে।

একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে প্রায় শতাধীক পুলিশ এর নিরাপত্তা বেস্টনিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির বিক্ষোভ সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপি'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক হাওলাদার, বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সুজন, হিজলা উপজেলা যুবদলের আহবায়ক দেওয়ার ছালাউদ্দিন রিমন, সদস্য সচিব আমির বাঘা, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আশাদুজ্জামান খান সজল, সদস্য সচিব দুলাল সরদার, কৃষকদল আহবায়ক শ.ম ফারুক, ছাত্রদল আহবায়ক মহসিন সিকদার, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক দেওয়ান মো. মনির হোসেন।

প্রধান অতিথি বিলকিস জাহান শিরিন তা‍ঁর বক্তব্যে বলেন, দেশে দ্রব্য মূল্যের উদ্ধগতির প্রতিবাদ করতে গিয়ে ভোলায় রাজপথে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয়েছে সাহসি ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবকদলের নেতা আব্দুল রহিমকে।  আমরা এসকল হত্যাকাণ্ডের বিচারের দাবী জানাই। তিনি আরো বলেন আওয়ামী লীগ নেতারা আমাদের কর্মীদের বিভিন্ন জায়গায় বাধা প্রদান করে। আওয়ামী লীগের সময় শেষ এখন মন্ত্রীরা এলোমেলো কথা বলে।

‍এদিকে  ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে  উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খুন্না বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের বাধার মুখে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পন্ডিত সাহাবুদ্দিন আহাম্মেদ, ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মহিলা আওয়ামী লীগের আহবায়ক নাজমা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলতাব হোসেন, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈফিকুর রহমান সিকদার, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাড়ী, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী লিয়াকত, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার, ছাত্রলীগ সভাপতি সোলাইমান হোসেন সহ অনান্য নেতৃবৃন্দ।

 

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানান,  বিএনপিকে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুইঘন্টা সমাবেশ করার প্রশাসনিক অনুমতি দেয়া হয়েছিল। তারা নির্ধারিত সময়ের মধ্যেই সমাবেশ শেষ করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) মতিউর রহমানের নেতৃত্বে  পুলিশ সেখানে দায়িত্ব পালন করেছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ