স্বেচ্ছাসেবক দল নেতা মশিউর রহমানের পিতার ইন্তেকাল

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানের পিতা মো. খলিলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২২ আগস্ট) রাত ২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকাল ১১টায় মরহুমের নিজ গ্রামের বাড়ি মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় মুলাদী উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস ছত্তার খাঁ, উপজেলার কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্টু বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের কনিষ্ঠপুত্র মশিউর রহমান জানিয়েছেন, ‘তার বাবা মো. খলিলুর রহমান বাণিজ্য মন্ত্রণালয়ের অধিন ট্রেডমার্ক রেজিস্ট্রি অফিসের অবসরপ্রাপ্ত স্টাফ। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সবশেষ পরীক্ষা-নিরীক্ষায় তার দুটি কিডনি অকেজো হয়ে যাওয়ার বিষয়টি ধরাপড়ে।
এজন্য সে গত ১ আগস্ট থেকে শেবাচিম এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সবশেষে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কেআর