ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • কুয়াকাটায় জেলের জালে নিখোঁজ পর্যটকের লাশ

    কুয়াকাটায় জেলের জালে নিখোঁজ পর্যটকের লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক সবুজের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

    সৈকতের জিরো পয়েন্ট থেকে ৪ কিলোমিটার পশ্চিমে মিরাবাড়ি সংলগ্ন সমুদ্রে মোশাররফ মাঝি নামে এক জেলের জালে মরদেহটি আটকা পড়ে। পরে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সেটি তীরে নিয়ে আসেন জেলেরা।

    ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, গতকাল এক পর্যটক নিখোঁজের ঘটনা ঘটে। ঘটনার পর ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালায় কিন্তু তাৎক্ষণিক তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে এক জেলের জালে মরদেহটি আটকা পড়ে। পরে আমরা ঘটনাস্থলে এসে সেটি উদ্ধার করি। মরদেহটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    ফায়ার সার্ভিসের খেপুপাড়া স্টেশন অফিসার ইলিয়াস বলেন, নিখোঁজের সঙ্গে সঙ্গে আমরা উদ্ধার অভিযান চালাই। তবে তাকে তখন পাওয়া যায়নি। অবশেষে আজ সকালে তার মরদেহ পাওয়া গেল।

    প্রসঙ্গত, সোমবার (২২ আগস্ট) সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন সবুজ। তিনি বগুড়ার শাহজাহানপুরের মৃত সেরাজুল হকের ছেলে। আইটেল মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ