ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নোয়াখালীতে বিএনপির ৫ নেতা গ্রেফতার

    নোয়াখালীতে বিএনপির ৫ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ।   
     
    গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম হেসনে রায়হান, দাদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাজেদুল করিম মুন্না, ২০নং আন্ডারচর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ডাক্তার মাইন উদ্দিন,  ১১নং নেয়াজপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য অলি উল্যাহ রিপন।  

    মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে,গতকাল সোমবার দিবাগত রাতে বিএনপি নেতাদের বাড়িতে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।  

    নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং ও ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকেলে সুবর্ণচরে উপজেলা বিএনপি একটি বড় প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বিশাল শোডাউন হওয়ায় সরকার দলের নেতারা পুলিশ লেলিয়ে দিয়ে বিএনপির ৫ নেতাকর্মিকে গ্রেফতার করায়। তাদের বিরুদ্ধে কোন ওয়ারেন্ট নেই বলেও তিনি দাবি করেন।  

    সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, গ্রেফতারকৃত আসামিরা একটি বিস্ফোরক মামলার সন্ধিগ্ন আসামি। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।    


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ