ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বাকেরগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

বাকেরগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাকেরগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক মো. মাসুদ সিকদারকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে  উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) উপজেলা সহকারি কমিশনার ভূমির কার্যালয়ের সামনে আধাঘন্টাব্যাপি ‍এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাকেরগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক ও প্রকাশক মো. হাবিবুর রহমান, আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি, দৈনিক নয়া শতাব্দীর মো. মাসুদ সিকদার, একাত্তর টিভির দীন মোহাম্মদ দীনু, দৈনিক যুগান্তরের তালুকদার মো. জুয়েল, মাই টিভির মো. মিজানুর রহমান, দৈনিক জনকণ্ঠের জিয়াউল হক আকন,  তারুণ্যের বার্তার মো. আবুল বাশার, নজরুল ইসলাম খান আলিম, দৈনিক কলমের কন্ঠের মো. সোহেল রানা, দৈনিক মুক্ত খবরের মো. জাহিদুল ইসলাম মনির, সাংবাদিক মো. কবির হোসেন, শফিক খান বাবু, দৈনিক সকালের বার্তার সুমন ভুঁইয়া, দৈনিক দক্ষিণের কণ্ঠের মো. হাবিব আকন প্রমূখ।

মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা যখনি কোন সংবাদ প্রকাশ করে, ঠিক তখনি তাদের উপর হামলা ও হত্যার হুমকি দেয়া হয়। ঠিক তেমনি সম্পতি ভূমিখেকো ইউপি চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার সিনিয়র সাংবাদিক মো. মাসুদ সিকদারকে হত্যার হুমকি দিয়েছেন।

তাঁরা আরও বলেন, কলসকাঠী ইউনিয়নের দক্ষিন সাদিশ ও সাদিশ আমতলী গ্রাম থেকে অবৈধভাবে মাটি কেটে প্রতিদিন ৩০ থেকে ৩৫ টি ট্রলারে করে পাচার করছে। এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন ইউপি চেয়ারম্যান মুন্না তালুকদার। এ সংবাদ বিভিন্ন দৈনিক পত্রিকায় ও টিভি চ্যানেলে প্রকাশিত হলে গত ২১ আগস্ট উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক ৭ জনকে গ্রেফতার এবং ৪ জনকে জেল হাজতে প্রেরণ করেন। আর এ ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭ টার সময় কলসকাঠী ইউনিয়ন পরিষদের সামনে বসে সাংবাদিক মো. মাসুদ সিকদারকে ইউপি চেয়ারম্যান মুন্না তালুকদার অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নেতৃবৃন্দ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনতিবিলম্বে চেয়ারম্যান মুন্না তালুকদারকে বিচারের আওতায় দাবি জানান। অন্যথায় তারা আন্দোলন সংগ্রামসহ কঠোর কর্মসূচি পালন করবেন বলে হুশিয়ার উচ্চারণ করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ