ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নোয়াখালীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নোয়াখালীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিলে এক বিধবা নারীর ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আখি আক্তার (৩৫) উপজেলার দৌলতপুর গ্রামের বড় বাড়ির মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।

    মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এর আগে, সোমবার দিবাগত রাতের কোন এক সময় নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ওই নারী।

    চাটখিল থানার পরিদর্শক(তদন্ত) হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেন।   তিনি বলেন, তিন সন্তনি নিয়ে আখি বসবাস করতেন। সোমবার রাতের কোন এক সময়ে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। 

    পরিদর্শক তদন্ত আরও বলেন, পরে মঙ্গলবার সকাল ৭টার দিকে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।  পুলিশ মরদেহ উদ্ধার তরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে তাৎক্ষণিক ওই নারীর আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ