ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

সাংবাদিক আরিফুর রহমানের বাবা বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন খানের ইন্তেকাল

সাংবাদিক আরিফুর রহমানের বাবা বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন খানের ইন্তেকাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দৈনিক যায়যায় দিন পবিত্রকার বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমানের পিতা কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার বীর মুক্তিযোদ্ধা মো. বাহাউদ্দিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ সোমবার রাত সাড়ে ৯টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। তিনি স্ত্রী এবং তিন পুত্র সন্তান, নাতি-নাতনি এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন খানের মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুমহল এবং মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুমের স্বজনদের প্রতি সমবেদনা জানাতে নগরীর আলেকান্দা কাজীপাড়া এলাকায় মরহুমের নিজ বাড়িতে ছুটে যান তার।
মরহুমের ছেলে সাংবাদিক আরিফুল রহমান জানান, ‘তার বাবা স্ট্রোক করে দির্ঘদিন শয্যাশায়ী অবস্থায় চিকিৎসাধিন ছিলেন। 

সোমবার হঠাৎ করে তার স্বাশকষ্ট শুরু হয়। দ্রুত তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেন। মঙ্গলবার সকালে কাজীপাড়া মসজি প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ এবং রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে।
কাল সকাল সাড়ে ১০টায় কাজী পাড়া জামে মসজিদে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন খনের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক মতবাদ ও দখিনের মুখ পত্রিকার সম্পাক, বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ