দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দুর্যোগের জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে বরিশাল জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সহযোগিতায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক (গ্রেড-১) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা মো. আতিকুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আরাফাত হোসেনসহ ফায়ার সার্ভিস এর ঊর্ধ্বতন কর্মকর্তা, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ, সিপিবির সদস্য, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
অতিথিরা দুর্যোগের জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের বিভিন্ন বিষয় তুলে ধরে মৌলিক প্রশিক্ষণে কথা বলেন।
এএজে