উজিরপুরের শোলকে ১৫ আগষ্টের জাতীয় শোক দিবস পালিত

উজিরপুরের শোলক ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সোমবার বিকাল ৪টায় ধামুরা মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে শোলক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুস।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম জামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ফাইয়াজুল হক রাজু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য, প্রধান বক্তা উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী।
বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শোলক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. জামাল হোসেন এবং যুবলীগ নেতা সাকিল মোল্লা।
এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অক্লান্ত পরিশ্রম করে দিয়েছিলেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র ও স্বাধীনভাবে কথা বলার মাতৃভাষা বাংলা। পাকিস্তানি প্রেতাত্মারা দলের মধ্যে ঢুকে কতিপয় বিশ্বাসঘাতকদের মাধ্যমে ১৫ আগষ্ট এই দিনে বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে। বিদেশ থাকার কারণে ভাগ্যক্রমে বেঁচে যান তাঁর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। আমরা ধিক্কার জানাই ওই নরপশুদের। বঙ্গবন্ধুর লালিত স্বপ্নকে আজ বাস্তবায়ন করছেন জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা।
আলোচনা সভাশেষে ১৫ আগষ্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামান করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এএজে