বিএনপি জামাতের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার আহবান এমপি পংকজ নাথের
জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল জেলার হিজলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আলোচনা সভায় স্থানীয় সাংসদ পংকজ নাথ তাঁর বক্তব্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীগের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামাতের সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার আহবান জানায়।
সোমবার বিকাল ৪ টায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভীরহাট বাজারের মসজিদ প্রঙ্গনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, যুগ্ন সাধারণ সম্পাদক পন্ডিত সাহাবুদ্দিন আহাম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সরকারী হিজলা কলেজের অধ্যক্ষ মো. শাহে আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈফিকুর রহমান সিকদার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কাজী লিয়াকত, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেন।
এএজে