ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

মুলাদীর নন্দির বাজার লঞ্চ ঘাটের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে মিজানুর রহমান

মুলাদীর নন্দির বাজার লঞ্চ ঘাটের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে মিজানুর রহমান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের মুলাদী উপজেলার প্রায় দুইশ বছর পুরোনো নন্দির বাজার লঞ্চ ঘাট সংলগ্ন এলাকায় দির্ঘ কয়েক বছর ধরে অব্যহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

ভাঙন কবলিত এলাকার মানুষ নিজেদের বসত ভিটা রক্ষার দাবি জানিয়ে আসলেও তার কোন প্রতিকার মিলছেনা। অবশেষে ভাঙন কবলিত এলাকায় সাধারন মানুষের কষ্টের কথা শুনে ছুটে যান আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মো. মিজানুর রহমান। 

সোমবার সকালে তিনি সরজমিনে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সাথে কথা বলেন। নদী ভাঙন পরিদর্শনে গিয়ে মুলাদী-বাবুগঞ্জের কৃতি সন্তান ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সহ-সম্পাদক মো. মিজানুর রহমান ভাঙন রোধে প্রাথমিক ব্যাবস্থা নেয়ার জন্য আর্থিক সহায়তা করেন।

একই সাথে তিনি এই সমস্য থেকে মানুষকে পরিত্রান দিতে করনীয় বিষয় নিয়ে ঊর্ধত্বন কর্মকর্তাদের সাথে কথা বলবেন বলে জানান। 

এদিকে , ভাঙন কবলিত এলাকার সাহায্যে এগিয়ে আসার জন্য সকল জনপ্রতিনিধি দের ‍আহবান জানিয়েছেন এলাকাবাসী। 
ধারনা করা হচ্ছে দ্রুত যদি নদী ভাঙন রোধে ব্যাবস্থা না নেয়া হয়, তবে বিলীন হয়ে যাবে পুরাতন এই বাজার এবং আসে পাশের বসতবাড়ী। প্রধানমন্ত্রীর কাছে এলাকাবাসী আকুতি, দ্রুত সময়ের মধ্যেই নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হোক।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ