ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় বসত ঘর গুড়িয়ে দিল প্রতিপক্ষরা 

    মঠবাড়িয়ায় বসত ঘর গুড়িয়ে দিল প্রতিপক্ষরা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব পুরুষ থেকে বসবাস করে আসা রাজিব নামে এক ব্যক্তির বসত ঘর প্রকাশ্য দিবালোকে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এসময় ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

    সোমবার (২২ আগস্ট) সকালে উপজেলার ছোট হারজী গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্থ রাজিব ওই গ্রামের মৃত. শিবাষিস বেপারীর ছেলে।

    ক্ষতিগ্রস্থ রাজিব বেপারী জানান, প্রতিবেশী মৃত. নগেন্দ্র নাথ বেপারীর ছেলে সুভাষ বেপারীর সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলে। আমি ও আমারা বাড়িতে না থাকার সুযোগে সোমাবার সকালে তার নেতৃত্বে সুব্রত বেপারী, তপন বেপারী, সমীর বেপারী, দিনেশ বেপারী, অবলা রানী, বিথী রানী, শিউলী রানীসহ অজ্ঞাত ২৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র সহকারে এসে পূর্ব পুরুষ থেকে বসবাস করে আসা বসত ঘরটি মূহুর্তের মধ্যে গুড়িয়ে দিয়ে সব কিছু লুটে নেয়। এসময় ধারালো অস্ত্রের ভয়ে কেহ সামনে আসতে সাহস পায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যপারে সরেজমিনে গিয়েও প্রতিপক্ষ সুভাষ বেপারীর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুর ইসলাম বাদল বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ