বরিশালে তিন কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

বরিশালে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ (ডিবি)। রোববার (২১ আগস্ট) বিকেল পৌনে ৫ টার দিকে নগরীর একতলা লঞ্চ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন মিডিয়া সেল।
গ্রেফতারকৃত হলো, বরগুনা জেলার ৮ নং ওয়ার্ড পরীরখাল এলাকার আঃ হামিদ খান ওরফে আবুল হাশেম খানের ছেলে মো. খলিলুর রহমান ওরফে খলিল (৩৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে ৫ টার দিকে নগরীর ৯নং ওয়ার্ড একতলা লঞ্চ ঘাটের মসজিদ ঘাটের গ্যাংওয়ের পল্টুনোর উপর অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৩ কেজি গাঁজাসহ মো. খলিলুর রহমান ওরফে খলিলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
এইচকেআর