ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

ছয় দফা দাবীতে বরিশালে শিক্ষক সমাবেশ 

ছয় দফা দাবীতে বরিশালে শিক্ষক সমাবেশ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ ৬দফা দাবীতে বিভাগীয় শিক্ষক সম্মেলন ও প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান  প্রদান করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট বরিশাল বিভাগের আয়োজনে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বিভাগীয় শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সভাপতি মাওলানা মুহাঃ বশির উল্লাহ আতহারীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান।

বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট কেন্দ্রীয় কমিটি  সমন্বয়কারী আলহাজ্ব হাফেজ কাজী ফয়জুর রহমান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট কেন্দ্রীয় কমিটি মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. তাইজুল ইসলাম ফরাজী,  সদস্য সচিব মাওঃ মো. আল আমিন, মাওলানা মো. তাইজুল ইসলাম প্রমুখ।

সম্মেলন শেষে বরিশাল  বিভাগীয় কমিশনার এর মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে নেতৃবৃন্দরা তাদের ৬ দফা দাবি তুলে দরেন।  তাদের দাবি গুলো হলো,
 
প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন করণ,
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থাগিতাদেশ প্রত্যাহার করণ, রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভূক্ত করণ, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ১ জন অফিস সহায়কের পদ সৃষ্টি করন, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করণ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ