ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আমতলীতে সাবেক এমপির মৃত্যুতে শোকসভা

    আমতলীতে সাবেক এমপির মৃত্যুতে শোকসভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে সাবেক এমপি ও আমতলী সরকারী কলেজের প্রতিষ্ঠাতা মো. মফিজ উদ্দিন তালুকদারের মৃত্যুতে আমতলী সরকারী ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজনে শোকসভা ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে ।

    রোববার সকাল ১০ টায় আমতরী সরকারী কলেজের কনফারেন্স রুমে  শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ  বিভিন্ন পেশাজীবি মানুষ এ শোক র‌্যালি আলোচনা সভায়  অংশ গ্রহন করেন। 

    শোক র‌্যালি  আমতলী পৌর শহরের শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে কলেজের সামনে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। 

    আমতলী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. হোসেন আহমেদের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো.মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন  আমতলী পৌরসভার মেয়র  ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়র রহমান, প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, গুলিশাখালী ইউপি  চেয়ারম্যান এইচ.এম মনিরুল ইসলাম (মনি), আওয়ামী লীগ নেতা মোসা. জাকিয়া এলিজ, এলমান আহমেদ সুহদ তালুকার, মো. মেজবা উদ্দিন ফয়সাল তালুকদার, মো. আবদুস ছোবাহান লিটন প্রমুখ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ