ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আমতলীতে  আ’লীগের আলোচনা সভা

    গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আমতলীতে  আ’লীগের আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আমতলী উপজেলা আ’লীগের উদ্যোগে আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে  রবিবার সকালে দলীয় কার্যালয়ে  বিভিন্ন কর্মসুচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীর শুরুতে কালো ব্যাজ ধারণের পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। 

    পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি  এ্যাডভোকেট এমএ কাদের মিয়ার  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক ও আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, এ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম, চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহুরুজ্জামান খাণ আলামাছ, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, শ্রমিকলীগ নেতা ফরিদ ম্যালাকার, সাইফুল ইসলাম বাদল প্যাদা, মাহবুব প্যাদা, মাহবুব রহমান, আব্দুল্লাহ আল মামুন  সবুজ প্রমুখ। 

    এসময় পৌর মেয়র মো. মতিয়ার রহমান বলেন, বিএনপি-জামাত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে ঘাতকরা বঙ্গবন্ধু কন্যা  শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যা করতে চেয়েছিল। এখনো তারা জঙ্গীবেশে গুপ্তহত্যা চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চাইছে। শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তার হাতকে আরো শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আলোচনা সভার শেষে একুশে আগস্টের শহীদদের আত্মার শান্তি  কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচীতে উপস্থিত ছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ