ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভাসানচর থেকে পালিয়ে যাওয়া ১৪ রোহিঙ্গা সন্দ্বীপে আটক

    ভাসানচর থেকে পালিয়ে যাওয়া ১৪ রোহিঙ্গা সন্দ্বীপে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়ন থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ।

    রোববার (৩০ মে) সকাল পৌনে ৯টার দিকে পশ্চিম মাইটভাঙ্গা চৌধুরী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

    সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান বলেন, সকালে পশ্চিম মাইটভাঙ্গা চৌধুরী বাজারের স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আটজন নারী, চারজন শিশু ও দুইজন পুরুষ রয়েছে। আটক রোহিঙ্গারা ভাসানচর থেকে নৌকায় সন্দ্বীপে এসেছিল। সন্দ্বীপ থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।  

    প্রসঙ্গত, গত ১৮ মে ১১ জন রোহিঙ্গাকে সন্দ্বীপের রহমতপুর থেকে আটক করা হয়েছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ