ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

ফরচুন সুজে আগুন, এক ঘন্টায়ও নিয়ন্ত্রনে আসেনি

ফরচুন সুজে আগুন, এক ঘন্টায়ও নিয়ন্ত্রনে আসেনি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিসিক শিল্প নগরী বরিশালে জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে তিনটার দিকে ধোয়ার কুন্ডলী দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় কারখানা কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক বেলাল উদ্দিন। তিনি বলেন, খবর পেয়ে আমাদের অগ্নিনির্বাপন ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে ৬টি ইউনিট আগুন নিভানোর কাজ করছে। যদিও এখনো (বেলা সাড়ে ৪টা) আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি। আশা করছি অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রনে নিয়ে আসা যাবে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ওদিকে মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

প্রসঙ্গগত, ফরচুন সুজ লিমিটেড ক্রীড়া জুতা উৎপাদনে আর্ন্তজাতিক সুখ্যাতি রয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ