ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী
  • ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে শহরের মহিলা কলেজ সড়কে জেলা বিএনপির সদস্যসচিবের কার্যালয়ের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। 

    এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ আহম্মেদ, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাচ্চু হাসান খান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন। 

    সভায় বক্তারা সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে সরকার পতনে যেকোন আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতাকর্মীদের। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ