ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

উজিরপুরের শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন টিপু 

উজিরপুরের শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন টিপু 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুরে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. জসিম উদ্দিন টিপু হাওলাদার। 

শনিবার দুপুর ১টায় স্কুল সভাকক্ষে প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও ৯বারের নির্বাচিত সফল অভিভাবক সদস্য মো. হারুন অর  রশিদ খানের সঞ্চালনায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনী সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বসম্মতিক্রমে টিপু হাওলাদারকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। ওই বৈঠকে প্রথমে নবনির্বাচিত অভিভাবক সদস্য মো. হারুন অর রশিদ খান প্রস্তাব করলে সকল অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধিসহ সকল সদস্য সমর্থন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন শোলক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. জামান মুন্সি, নবনির্বাচিত অভিভাবক সদস্য হারুন অর রশিদ খান, মো. মনির হোসেন হাওলাদার, এইচ, এম জহিরুল ইসলাম, মো. শাহজাহান সরদার, মহিলা সদস্য মেরিনা বেগম, শিক্ষক প্রতিনিধি মাওলানা ইদ্রিসুর রহমান, আবু সাঈদ, মোসা. খাদিজা খানমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এদিকে মো. জসিম উদ্দিন টিপু হাওলাদার সভাপতি নির্বাচিত হওয়ায় সকল অভিভাবক সদস্য, শিক্ষার্থী ও এলাকাবাসী দীর্ঘক্ষণ আনন্দ মিছিল ও উল্লাস করে।   
        


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ