ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা 

আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গৈলা ইউনিয়ন পরিষদ ও গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিমের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সবুজ আকন, শরীফ ইলিয়াস, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ। 

পরে ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন গৈলা বাজার জামে মসজিদের ইমাম হেদায়েত উল্লাহ।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ