ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রি শুরু

    মঠবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রি শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিত্যপ্রয়াজনীয় পণ্যর বাজার স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে পিরোজপুরের মঠবাড়িয়ায় তৃতীয় ধাপে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

    শনিবার (২০ আগস্ট) সকালে মঠবাড়িয়া পৌর শহরের ৬.৭.৮ ও ৯ নং ওয়ার্ডে এবং উপজেলার মঠবাড়িয়া সদর, টিকিকাটা ইউনিয়নে টিসিবি পন্য ডিলারের নিজস্ব গাড়ীতে বিক্রি করেন, স্থানীয় জনপ্রতিনিধিরা এসব টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন। 

    এসময় উপস্থিত ছিলেন, তদরকি কর্মকর্তা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আজম, সাংবাদিক জামাল এইচ আকন, উপজেলা যুবলীগ সহ-সভাপতি মো. আরিফুর রহমান সোহাগ, বিভিন্ন ইউপি সদস্য ও সংশ্লিষ্ট ডিলার শেখ মো. জাহাঙ্গীর হোসেন।

    টিসিবি শেখ মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ি সকাল সকাল ১০ থেকে বিকেল ৬টা পর্যন্ত এ কার্যক্রম চালানো হবে। দিনব্যাপী পর্যায়ক্রমে এসব ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ৩ হাজার ৫’শ ৪ জন সুবিধাভোগী টিসিবি পন্য ক্রয়ের জন্য স্ব-উদ্যোগেই লাইনে দাড়িয়ে থাকে। এতে আমাদেরও বিক্রয করতে সুবিধা হয়। ন্যায্য মূল্যে টিসিবি পণ্য কিনতে পেরে সকলেই সন্তোশ প্রকাশ করেছেন। তবে আরও বিভিন্ন ধরণের পণ্যের বৃদ্ধি করার দাবি জানান।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যর বাজার স্থিতিশীল রাখতে ন্যায্যমূল্যে তৃতীয় ধাপে পণ্য বিক্রয় করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পূর্বের মতো মঠবাড়িয়ায় ১৩ হাজার ৫’শ ৫৯ জন লোককে দেয়া হবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য। এর মধ্যে ১১ টি ইউনিয়নে ১১ হাজার ৪’শ ৭২ জন ও পৌরসভায় ২ হাজার ৮২ জন। একজন ভোক্তা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন কিনতে পারবেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ