ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বাংলাদেশে তালেবানি সরকার কায়েমের চক্রান্ত চলছে: ইনু

বাংলাদেশে তালেবানি সরকার কায়েমের চক্রান্ত চলছে: ইনু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ এর সভাপতি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘বাংলাদেশের রাষ্ট্র সমাজ, অর্থনীতি এই মুহুর্তে দুটো গুরুত্বপূর্ণ বিপদের সম্মুখি। একটা বিপদ হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রের ফোসফোঁড়া বিএনপি আসলে একটি সাম্প্রদায়িক তালেবানি চক্র। অপরদিকে ধর্মের মুখোশপড়া জামাত ইসলামী রাজাকার, হেফাজত জঙ্গিরা হচ্ছে তালেবানি চক্র। এই দুই চক্রের মিলনে বাংলাদেশে অস্বাভাবিক একটি সরকার প্রতিষ্ঠার পায়তারাটা রাষ্ট্রের জন্য দেশের জন্য হুমকি সরুপ।

আমি মনে করি এই মুহুর্তে রাজনীতিতে সব চেয়ে বড় হুমকি হচ্ছে বিএনপি, জামাত, হেফাজত জঙ্গিদের মিলিত চক্র দেশের জাপিত জীবনের সমস্যাকে পুঁজি করে ঘোলা পানিতে ক্ষমতা দখলের চক্রান্তে লিপ্ত হচ্ছে। আরেকটা বিপদ হচ্ছে দেশের অভ্যন্তরে দুর্নীতিবাজ এবং বাজার সিন্ডিকেটের কারসাজিতে বাজারের যে অস্থিরতা দেখা দিয়েছে, যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশিলতাকে ধ্বংস করে দিচ্ছে।

সুতরাং একদিকে দুর্নীতিবাজ, বাজার সিন্ডিকেটের কারসাজির ফলে অর্থনৈতিক জীবন বিপর্যস্থ হচ্ছে। আরেকদিকে এই সুযোগে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য বিএনপি জামাত হেফাজত জঙ্গিরা একটি তালেবানি শাসন কায়েম করার জন্য অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্তে লিপ্ত হয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের ৫০ বছর পূর্তি পালন উপলক্ষে শনিবার (২০ আগস্ট) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আয়োজিত বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাসদের বরিশাল জেলার সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুব এর সভাপতিত্বে বিভাগীয় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার- এমপি।

এসময় হাসানুল হক ইনু আরও বলেন, ‘আমাদের এই দুই বিপদকে মোকাবেলা করতে হবে। আমি মনে করি বাংলাদেশকে রক্ষা করতে হলে যেরকম দুর্নীতিবাজ, বাজার সিন্ডেকেটের কারসাজি কঠোরভাবে দমন করতে হবে, তেমনি কোন অবস্থাতেই বাংলাদেশে যে অস্বাভাবিক সরকারের মাধ্যমে একটি তালেবানি সরকার কায়েম করার চক্রান্ত করতে দেয়া যায় না। মনে রাখতে হবে আজকের বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা যারা আছি তারা বাংলাদেশে জাপিত জীবন বৈশ্বিক সংকটের কথাই বলি, আর ইউক্রেন যুদ্ধের কথাই বলি, তার ফলে একটা প্রভাব পড়েছে। সরকার করোনাকালে এই অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে সফল হয়েছে।

তিনি বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশের অর্থনীতির সেই শক্তি আছে, যে ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক সংকট মোকাবেলা করার সক্ষমতা বাংলাদেশের আছে। সমস্যা বাধিয়েছে দুর্নীতিবাজ বাজার সিন্ডিকেটের কারসাজি। যা বাজারে আগুন লাগিয়ে দিয়েছে। এরা আসলে বাংলাদেশের রাষ্ট্র অর্থনীতির জন্য মহা হুমকিসরুপ। সুতরাং এই বাজার সিন্ডিকেটের অভ্যন্তরীণ সমস্যা দুর্নীতিবাজদের কারসাজির সমস্যাটা মোকাবেলা করতে পারলেই জাপিত জীবনের এই সমস্যা সমাধান করতে পারবো।’

সাবেক মন্ত্রী ইনু বলেন, ‘আমরা জনগণের সমস্যা সমাধান করার পক্ষে, আর বিএনপি জামাত চক্র জনগণের সমস্যাকে পুঁজি করে ঘোলা পানিতে একটি অস্বাভাবিক সরকার কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশকে আফগানিস্তানের পথে ঠেলে দেয়ার একটা চক্রান্ত। সুতরাং আমরা যখন সমাধান দেই বিএনপি জামাতের কাছে জাপিত জীবনের কোন সমাধান নাই, প্রস্তাবও নাই। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্তে লিপ্ত আছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি জনগণকে বলবো, জাপিত জীবনে যে বাজারের সমস্যা, দ্রব্যমূল্যের সমস্যা, ডিজেলের সমস্যা, এই সমস্যা সমাধানে আমরা ঐক্যবদ্ধভাবে কঠোর পদক্ষেপ নিবো, অপরদিকে আপনারা এই অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন।’

অপর এক প্রসঙ্গে জবাবে, জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘সাম্প্রদায়িক জঙ্গিবাদী, রাজাকার, হেফাজত চক্র সামরিক শাসকদের হাত ধরে বাংলাদেশে আমদানী হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে পাকিস্তানপন্থা, সাম্প্রদায়িকতার পথ থেকে অসাম্প্রদায়িকতার পথে টেনে তোলার চেষ্টা করছি। এখন আমরা মাঝ পথে আছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, সমাজ অঙ্গনে এই জামাতি তেঁতুল হুজুররা রাজাকার, জঙ্গিবাদিরা, এখনো চক্রান্ত করে চলেছে গোপনে এবং প্রকাশ্যে। সুতরাং এদের সঙ্গে এখনো ভোটে জেতার স্বার্থে দহরম-মহরম প্রকাশ্যে অপ্রকাশ্যে আতাত করে চলে। এটা জাতীয় রাজনীতির জন্য হুমকিসরুপ ও দুঃখজনক।

এর আগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাসদের বরিশাল জেলার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভাগীয় প্রতিনিধি সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন- দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, প্রধান বক্তা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আহসানুল কবির বাদল বিভাগের ৬টি জেলার নেতৃবৃন্দ বক্তব্য দেন। এছাড়াও বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা এবং পৌরসভা শাখা জাসদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন বিভাগীয় প্রতিনিধি সভায়।

১৯৭২ সালের ৩১ অক্টোবর প্রতিষ্ঠা হয় জাসদ। চলতি বছরের ৩১ অক্টোবর ৫০ বছর পূর্ন করবে দলটি। দলের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপনের লক্ষ্যে বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি সভার আয়োজন করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ