ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বরগুনায় ২ কেজির ইলিশ ৫ হাজার টাকায় বিক্রি 

    বরগুনায় ২ কেজির ইলিশ ৫ হাজার টাকায় বিক্রি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পৌরশহর মাছ বাজারে একটি ইলিশ বিক্রি হয়েছে ৫ হাজার টাকায়। বিষখালী নদীর এই ইলিশটির ওজন হয়েছিল ২ কেজি। শুক্রবার (১৯ আগস্ট) রাতে বরগুনা মাছ বাজারে বিক্রি হয় ২ কেজির এই  ইলিশটি।

    মাছ বাজার সূত্রে জানা যায়,  শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বিষখালী নদীতে স্থানীয় এক জেলের জালে বড় সাইজের একটি ইলিশ ধরা পড়ে। পরে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন হয়েছে ২ কেজি। পরে মাছটি বিক্রি করার জন্য বরগুনার পৌর মাছ বাজারে নিয়ে যান ওই জেলে। এরপর তার কাছ থেকে পাঁচ হাজার টাকায় মাছটি কিনে রাখেন বরগুনা মাছ বাজারের একজন খুচরা ব্যাবসায়ী।

    এ বিষয়ে বিক্রেতা কামাল হোসেন বলেন, বিষখালী নদীর ইলিশের কদর আছে। আর এ কারণেই এ নদীর ইলিশের দাম এমনিতেই একটু বেশি। এ নদীর ইলিশ সুস্বাদু।  আমি পাঁচ হাজার টাকায় দুই কেজি ওজনের ইলিশটি কিনেছি। এখন কেনা দামের চেয়ে বেশি দাম পেলেই  ইলিশটি বিক্রি করে দেব।

    বরগুনা জেলা মৎস কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, জেলেরা অবরোধের তাৎপর্য বুঝতে পেরেছে। তাই অবরোধ চলাকালীন সময়ে মাছ শিকার থেকে বিরত থেকেছে। এ সুযোগে নদীর মাছগুলো বড় হতে পারে। এ মৌসুমে বড় সাইজের ইলিশ পাচ্ছে বলে জানা গেছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ