ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী
  • রাজাপুরে এসি’র কম্প্রেসার বিস্ফোরনে দম্পতি নিহত, আহত ৩

    রাজাপুরে এসি’র কম্প্রেসার বিস্ফোরনে দম্পতি নিহত, আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় শীতাতপ নিয়ন্তণ যন্ত্রের (এসি) কম্প্রেসার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের ছেলেসহ আরো তিনজন গুরুত্বর আহত হয়েছেন।

    এ ঘটনায় নিহতের ছেলেসহ তিনজন আহত হয়েছে। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের চান্দের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পূলক চন্দ্র রায়। তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। এখন পর্যন্ত ওই বাড়ির মালিক তার ফোরকান স্ত্রী মাহিনুর নিহত হয়েছেন। 

    পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতুরিয়ার আমতলা বাজারের ব্যবসায়ী ফোরকান হাওলাদার (৪৫) জেনারেটর চালিয়ে বাড়ির একটি কক্ষে এসি ছেড়ে স্ত্রী মাহিনুর বেগম (৪০), ছেলে মাইনুল ইসলাম (১৪), ছোট ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম (৩২) ও ভাইয়ের মেয়ে মারামনিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে এসিতে বিকট শব্দ হয়। এরপরই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ওই কক্ষে। সেখানে ঘুমিয়ে থাকা পাঁচজনই অসুস্থ হয়। 

    আজ শনিবার সকালে তাদের কোন সারাশব্দ না পেয়ে বড়ভাই সেলিম হাওলাদার ১১টার দিকে গেটের তালা ভেঙে ভেতরে গিয়ে লোকজন নিয়ে তাদের উদ্ধার করেন। এর মধ্যে ব্যবসায়ী ফোরকান হাওলাদার ও তাঁর স্ত্রী মাহিনুর বেগম দমবন্ধ হয়ে মারা যায়। আহতরা অজ্ঞান ছিল, তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পূলক চন্দ্র রায় জানান, জেনারেটর দিয়ে এসি চালানোর কারণে রাতেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। কক্ষটিতে পাঁচজন ঘুমিয়ে ছিলেন, তারা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে দুইজন মারা যায়, অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ