ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী
  • ঝালকাঠিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

    ঝালকাঠিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। শ্রী কৃষ্ণের মানব অবতার রূপে জন্মতিথিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মন্দিরে এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে ধর্মীয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    এ উপলক্ষে শুক্রবার বেলা ১২ টায় শহরের মদন মোহন আখড়াবাড়ি মন্দির চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মের শতশত ভক্তবৃন্ধ অংশ নেয়।

    এর আগে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্ট পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। 

    বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। পরে অতিথিরা ফিতা কেটে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন। মদোন মোহন আখড়াবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট তপন রায় চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কর্মকার।

    পূজার্চনা, প্রসাদ বিতরণসহ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলাজুড়ে জন্মাষ্টমী উৎসব পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা।


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ