ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • একদিনের ব্যবধানে ১০০ টাকা কমলো কাঁচা মরিচের দাম

    একদিনের ব্যবধানে ১০০ টাকা কমলো কাঁচা মরিচের দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম খুচরা বাজারে প্রতি কেজিতে ১০০ টাকা কমেছে। একদিন আগেও বৃহস্পতিবার (১৮ আগস্ট) প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকা দরে বিক্রি হয়।

    শুক্রবার (১৯ আগস্ট) দাম কমে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এদিন দুপুরে বরগুনা পৌর কাঁচাবাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

    ওই বাজারের খুচরা বিক্রেতা সাগর  বলেন, জাতীয় শোক দিবসের পর থেকে কাঁচামালের দাম কমতে শুরু করেছে। বাজারে যে সবজিগুলো পাওয়া যায় এগুলো স্থানীয় কৃষকের উৎপাদিত পণ্য। স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে আমরা পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীতেও সবজি ও কাঁচা মরিচ পাঠিয়ে থাকি। এ মৌসুমের সবচেয়ে বেশি কাঁচা মরিচ ও অন্যান্য সবজি এসেছে বরগুনার তালতলী উপজেলার বিভিন্ন এলাকা থেকে। শুক্রবার পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। অন্যান্য সব সবজি ৫০ টাকার নিচে রয়েছে। চাহিদার তুলনায় বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজি সরবরাহ রয়েছে।

    বরগুনা জেলা কাঁচা বাজার কমিটির সভাপতি ও পাইকারি বিক্রেতা আলামিন বলেন, বরগুনাসহ দেশের  বিভিন্ন বাজার স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ৬ আগস্ট থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। ফলে স্থানীয় বাজারে এর প্রভাব পড়েছে। এই অঞ্চলে কাঁচা মরিচ উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। এজন্য মূলত কেজিতে দাম কমেছে ১০০ টাকা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ