ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন

    মঠবাড়িয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    দেশ ও জাতির মঙ্গল কামনায় উপজেলা পুজ উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও কেন্দ্রীয় হরিসভা মন্দিরের উদ্যোগে শুক্রবার সকালে  হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় হরিসভা মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    মন্দির কমিটির সভাপতি সমীর দাস এর সভাপত্বিতে ও মঠবাড়িয়া উপজেলা পুজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক পংকজ সাওজাল এর  সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, (অব:) শিক্ষক ও মন্দির কমিটির সহ-সভাপতি বাসুদেব হালদার,পুজা উদযাপন পরিষদ সভাপতি ( ভারপ্রাপ্ত) অলোক চক্রবর্তী, সহ- সভাপতি রতন কর্মকার, পৌর সভাপতি কৃষ্ণ কর্মকার,  উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস, সাধারণ সম্পাদক পার্থ রঞ্জণ বেপারী, পুজা উদযাপন পরিষদ পৌর সাধারণ সম্পাদক উত্তম কর্মকার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান যুব ঐক্য পরিষদের সভাপতি গোপাল রায় প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ