ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • হাতিয়ায় ট্রলারডুবি, দুইজনের মৃত্যু 

    হাতিয়ায় ট্রলারডুবি, দুইজনের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের পাশ্বর্ববর্তী বঙ্গোপসাগরের ধমারচর এলাকায় মাছ ধরার ট্রলার ‘এম বি সিরাজ’ ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৬ জেলের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

    নিহত জেলেরা হলেন- জাহাজমারা ইউপির আমতলি গ্রামের বাসিন্দা মাইন উদ্দিন  ও নতুন সুখচর গ্রামের বাসিন্দা মো. রাফুল। নিখোঁজ জেলেরা হলেন- শরীফ ও বেলাল।

    শুক্রবার সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের দমারচরে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা অপর ১২ জেলে জীবিত উদ্ধার হলেও ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে দুই জেলে।

    স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান জানান, ১৬ জন জেলে নিয়ে কয়েকদিন আগে মাছ ধরতে গভীর সমুদ্রে যায় এম বি সিরাজ নামের একটি ট্রলার। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মাছ ধরা শেষ করে শুক্রবার ভোরে ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে তারা। সকাল ১০টার দিকে তাদের ট্রলারটি নিঝুমদ্বীপ এলাকার বঙ্গোপসাগরের ধমারচরে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১৬ জেলে সাগরে পড়ে যায়। পরে পাশে থাকা ‘এম বি ইয়ামিন চৌধুরীর’ ট্রলারে ১২ জেলেকে জীবিত উদ্ধার করে। জোয়ারের আঘাতে ডুবে যাওয়া ট্রলারটি পাশের একটি চরে গিয়ে আটকা পড়লে লুৎফুল্লাহিল মজিব নিশানের ট্রলারে ক্ষতিগ্রস্থ ট্রলারের ভিতর থেকে মাইন উদ্দিন ও রাফুলের মৃতদেহ উদ্ধার করা হয়। 

    হাতিয়া থানার পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ বলেন, মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ হয়েছেন আরো দুই জেলে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ