ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ছাত্রলীগ কর্মীদের লাঠিচার্জের ঘটনায় ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ

    ছাত্রলীগ কর্মীদের লাঠিচার্জের ঘটনায় ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় জাতীয় শোক দিবসের ঘটনায় শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগ কর্মীদের উপর অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে লাঠিচার্জ ও সংসদ সদস্যর সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রস্তুত হয়নি।

    ডিআইজি এস. এম. আক্তারুজ্জামান গনমাধ্যমকে বলেন, একটু বড় রিপোর্ট হচ্ছে যার জন্য সময় প্রয়োজন। বুধবার তদন্ত কমিটি ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ করেছে। বুধবার বরগুনা সার্কিট হাউসে ডিআইজি সাংবাদিকদের বলেন, আমাদের উপর আস্থা রাখুন। যেটা হয়েছে বাড়াবাড়ি হয়েছে।

    বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় ডিআইজি সাংবাদিকদের বলেন, এখনও কাজ চলছে। ইনশাআল্লাহ বৃহস্পতিবারের মধ্য রিপোর্ট তৈরি শেষ হবে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রিপোর্টে প্রধান অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলিকে সাময়িক বরখাস্তসহ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং অন্যদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ পেশাদারিত্ব রক্ষা করে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিষয় সুপারিশ করা হচ্ছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ