ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৭ জেলে উদ্ধার

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৭ জেলে উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এফবি হাওলাদার নামের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর ভাসমান ১৭ জেলেকে উদ্ধার করেছে অপর একটি ট্রলার।

    শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে ট্রলারডুবির এ ঘটনা ঘটে।

    ডুবে যাওয়া ট্রলারের মালিকের নাম মো. সুজন। তার বাড়ি বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। এছাড়া উদ্ধার হওয়া অন্যান্য জেলেদের বাড়িও পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

    বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মাস্টার বলেন, এফবি হাওলাদার নামের ট্রলারটিতে করে গভীর সমুদ্রে মাছ ধরছিল ১৭ জেলে। সকাল ৯টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ওই ট্রলারটি ডুবে যায়। কয়েক ঘণ্টা পরে তাতে থাকা ১৭ জেলেকে ভাসমান দেখতে পেয়ে উদ্ধার করে পাথরঘাটার আনছার খানের ট্রলারের মাঝি ইসমাইল হোসেনসহ অন্যান্য জেলেরা।

    তিনি আরও বলেন, উদ্ধার জেলেরা সবাই সুস্থ আছেন। তাদের দ্রুতই ঘাটে আনা হয়েছে। এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

    এদিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সকাল থেকে এখন পর্যন্ত চারটি মাছ ধরা ট্রলারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ