ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • তালতলীতে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

    তালতলীতে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীত উপজেলার মাঠে গরু আনতে গিয়ে বজ্রপ‍াতে  আবদুল লতিফ (৫০) নামে ‍এক কৃষকের মৃত্যু হয়েছে।  

    বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

    নিহত আবদুল লতিফ ওই গ্রামের মৃত অছিমদ্দিন ফকিরের ছেলে। 

    নিহতের স্বজন রাজু শরীফ ও প্রত্যক্ষদর্শীরা জানান,আবদুল লতিফ ফকির তার গরু নিয়ে ঘাস খাওয়ানোর জন্য রাস্তার পাশে বেঁধে রাখেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আকাশ হঠাৎই কালো মেঘে ঢেকে যায়। বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় বইতে শুরু করে। সাড়ে ৩ টার দিকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে গরুর কাছে তিনি রওনা হন। একপর্যায়ে বিকট শব্দের বজ্রপাত হলে আবদুল লতিফ ঘটনাস্থলেই মারা যান। পরে মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা তার লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছেন। তবে গরুর কোন ক্ষতি হয়নি। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ