ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

    সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

    নিহত স্কুল ছাত্রের নাম  প্রীতম সূত্রধর (১৪)। সে বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন সূত্রধরের ছেলে এবং স্থানীয় বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।  

    বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে এই ঘটনা ঘটে।

    বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ধনেশ্বর মজুমদার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত কিশোর বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।  
     

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রীতম সাঁতার শেখার জন্য প্রায় বন্ধুদের নিয়ে পুকুরে যেত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রীতম বসুরহাট হাই স্কুলের পুকুরের উত্তর পাশে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যায়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

    কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মো. রবিউল বলেন, এ বিষয়ে নিহতের পরিবার পুলিশকে অবহিত করেনি। খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ