ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বানারীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

বানারীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে ।

বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন বরিশাল- ২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌ-বাহিনীর ক্যাপ্টেন (অব.) এমএ জব্বার, বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু ও বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ।

 প্রসঙ্গত,এ ফ্রি-মেডিকেল ক্যাম্প থেকে রোগীদের ফ্রি-চিকিৎসার পাশাপাশি ওষুধও বিতরণ করা হয়। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ