ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

    নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে । এ ঘটনায় বাচ্চু নামের আরো এক ব্যক্তি আহত হয়েছেন।
      
    নিহতরা হলো, নজরুল ইসলাম (৪৫)ও  সবুজ (৪২) নেত্রকোনা জেলার পূর্ব দৌলা এলাকার বাসিন্দা এবং তারা স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষার কাজ করত।  

    বৃহস্পতিবার (১৮ আগস্ট)  দুপুর দেড়টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে।  এর আগে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমিরমুন্সিরহাট হাজী তবারক আলী সুপার মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, উপজেলার  ছমিরমুন্সিরহাট এলাকার আয়েশা সিদ্দিকি বালিকা মাদরাসার ৫ তলা ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছিল। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে একটি স্টিলের পাইপ। এতে সবুজ-নজরুল পাইপের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় । 

    ওসি আরও জানান, নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।    


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ