ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • তের বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ মিলিয়ে দেখেন - বিএইচ হারুন এমপি

    তের বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ মিলিয়ে দেখেন - বিএইচ হারুন এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। একমাত্র তার হাত দিয়েই দেশের উন্নয়ন সম্ভব। একাত্তর ও পঁচাত্তরের পরাজিত শক্তিরা তার বিরুদ্ধে একত্রে কাজ করে যাচ্ছে। আমরা যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছি, আমাদের দায়িত্ব আগামী নির্বাচনে পূর্বের ধারাবাহিকতায় এই আসনে নৌকা মার্কার জয়লাভ করিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। 

    ১৩ বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ মিলিয়ে দেখেন। শেখ হাসিনা এই দেশে ছিলেন বলেই বাংলাদেশের চেহারা পাল্টে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন। বর্তমানে সারাবিশ্বে তার নেতৃত্ব অনুকরণীয়।’ 
    ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার (১৭ আগষ্ট) বিকেলে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও গৃহায়ণ ও গণপ‚র্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বজলুল হক হারুন এমপি বলেন। 

    আওয়ামী লীগ নেতা শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মাহমুদ হোসেন রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মোঃ তরূন সিকদার। অতিথিরা শোকাবহ ১৫ আগষ্টের শহীদদের স্মরন করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিয়ে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে। বঙ্গবন্ধু আজীবন শোষিত ও মুক্তিকামী মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তাই আজ তার আদর্শ ও দর্শন শুধু আমাদের জন্য আধুনিক চিন্তাধারা তৈরীর ক্ষেত্রে অমূল্য সম্পদে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙ্গালির নেতা ছিলেন না। তিনি ছিলেন সারা বিশ্বের অবিসংবাদিত নেতা।

    এসময়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের সাধারন মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ, দুরুদপাঠ এবং দোয়া মুনাজাত করা হয়।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ