নিউইয়র্ক বিএনপির মহানগর আহবায়ক বরিশালের সন্তান সেলিম রেজা

বরিশালের কৃতি সন্তান হাবিবুর রহমান সেলিম রেজাকে আহবায়ক করে নিউইয়র্ক মহানগর দক্ষিণ শাখা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। ১৭ আগস্ট বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে ঢাকার মো. সোহরাব হোসাইন। এছাড়া এমলাক হোসাইন ফয়সল (চট্টগ্রামম), রুহুল আমিন নাসির (বরিশাল), খলকুর রহমান (সিলেট), আলমগীর মৃধা (নরসিংদী), জিয়াউল হক মিশন (বরিশাল), নাসির উদ্দীন (ময়মনসিংহ), দেলোয়ার হোসেন শিপন (ঢাকা), শাহাদাত হোসেন রাজু (কুমিল্লা), মো. রিপন মিয়া (সিলেট), কামাল উদ্দীন দিপু (শরিয়তপুর), মিসেস জোহরা বেগম (চট্টগ্রাম), রেজবুল কবীর (বরগুনা) ও শেখ জহির (শরিয়তপুর)কে যুগ্ম আহবায়ক করা হয়েছে। অপরদিকে সদস্য সচিব করা হয়েছে চট্টগ্রামের বদিউল আলম, তার সাথে যুগ্ম সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে কিশোরগঞ্জের সাইদুরব খান ডিউককে। আহবায়ক কমিটির সস্য করা হয়েছে আবু তাহের (চট্টগ্রাম), এড. আরিফ চৌধুরী (চট্টগ্রাম), গোলাম এন হায়দার মুকুট (দোহার), একেএম আজিজুল বারী তিতাশ (বি বাডিয়া), সুমন সরদার (যশোর), কৃষিবিদ মো. সোলাইমান (চাঁদপুর), কামাল হোসেন হাওলাদার (বরিশাল), আবিদুল মান্নান হোসাইন (টঙ্গী), সাখাওয়াত আজাদ (সিলেট), তরিকুল ইসলাম প্রিন্স (পিরোজপুর), সুলতান আহমেদ ভুঁইয়া (লক্ষীপুর), জামাল হোসেন (কুমিল্লা), মো. মহসিন (বরিশাল), নুর এ আলম (কুমিল্লা), শরীফ চৌধুরী পাপ্পু (ঢাকা), আব্বাস উদ্দীন (মাগুরা), ফারদিন রনি (বরিশাল), মিজানুর রহমান মিজান (চাঁদপুর), মারুফ আহমেদ (গাজীপুর), হাসান আহমেদ (সিলেট), মো. হাসান (বরিশাল), মো. নুরুল হুদা (চট্টগ্রাম), নাজমুল করিম কিরন (ঢাকা) ও জামাল রহমান চৌধুরী (ঢাকা)।
এএজে