ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • আমতলীতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে কুপিয়ে জখমের ঘটনায় বিক্ষোভ মিছিল 

    আমতলীতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে কুপিয়ে জখমের ঘটনায় বিক্ষোভ মিছিল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন খানকে কুপিয়ে গুরুত্বর আহত করার ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বুধবার রাত ৮ টায় প্রতিবাদসভা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
     
    উপজেলা যুবলীগ সভাপতি জিএম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন ফকির,  আওয়ামীলীগ নেতা গাজী সামসুল হক, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর মোক্তার, পৌর যুবলীগের সভাপতি অ্যাড মো. অরিফুল হাসান, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জাহিদুল  ইসলাম মিঠু মৃধা, ছাত্রলীগ নেতা মো. আব্দুল মতিন প্রমুখ।

    সভায় বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান। 

    উল্লেখ্য মঙ্গলবাার  রাত সাড়ে ৮টায় আমতলী পৌরসভার আল হেলাল মোড়ে বসে ছাত্রলীগ নেতা সবুজ মালাকারের নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোয়াজ্জেম হোসেন  খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
     
    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। জড়িতদের গ্রেফতার করতে পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে।
     
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ