ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

নতুন আবাসিক হলের দাবিতে আন্দোলন ৭ দিন স্থগিত

নতুন আবাসিক হলের দাবিতে আন্দোলন ৭ দিন স্থগিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আবাসিক হলের দাবিতে আন্দোলন সাত দিনের জন্য স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলন স্থগিত করেন তারা। এর আগে সকাল ৯টার দিকে শেরেবাংলা মেডিকেল কলেজে অধ্যক্ষের কার্যালয়ের সামনে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বুধবার ভোররাতে হাবিবুর রহমান হোস্টেলের পলেস্তারা পড়ে আহত হন দুই শিক্ষার্থী। হোস্টেল অনিরাপদ হওয়ায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষার্থী আহত হচ্ছেন। মেডিকেল কলেজের প্রতিটি আবাসিক হলই বসবাসের অযোগ্য। জরাজীর্ণ, ভাঙাচোরা ভবনে থেকেই পড়াশোনা করতে হয় তাদের। সে জন্য নতুন হলের দাবিতে রাজপথে নামেন তারা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ও কলেজ ভবনের সব গেটে তালা ঝুলিয়ে দেন। ফলে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষকরা।

এদিকে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক জানিয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. ম‌নিরুজ্জামান শা‌হিন জানান, নতুন হলের কাজ একনেকে অনুমোদনের অপেক্ষায়। পুরাতন হলগুলো দ্রুত সংস্কার করা হবে।

মেডিকেল কলেজের ৬টি হলের ২টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ৫টি ব্যাচে মোট শিক্ষার্থী ১ হাজার ৪২০ জন। ব্যবহার উপযোগী সিট রয়েছে ১ হাজার ২৮ জনের। বর্তমানে সিটসংকট রয়েছে আরও ৪০০ শিক্ষার্থীর।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ