ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • নোয়াখালীতে ৬ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা

    নোয়াখালীতে ৬ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে ছয় দোকানদারকে ৪১ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    বুধবার (১৭ আগস্ট) দুপুরে জেলা শহরের পৌর বাজার ও সোনাপুরে অভিযান চালিয়ে ডিমের মূল্য তালিকা ও ডিম ক্রয়ের রশিদ না থাকায়  ৪জন ডিমের দোকানদার এবং অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষধ বিক্রির উদ্দেশ্যে দোকানে রাখার দায়ে ২টি ফার্মেসীসহ এসব জরিমানা করা হয়।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া নেতৃত্বে ভোক্তার স্বার্থ সুরক্ষায় এসব অভিযান চালানো হয়।  

    জানা যায়, মাইজদী পৌর বাজারে অবস্থিত ডিমের পাইকারি দোকানে অভিযান চালিয়ে ডিমের মুল্য তালিকা না রাখায় এবং ডিম ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় জনি ডিম স্টোর ও বিসমিল্লাহ স্টোরকে যথাক্রমে ২ হাজার এবং নোয়াখালী ডিম হাউজ ও করিম ডিম স্টোরকে যথাক্রমে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন মেডিসিন রাখার দায়ে যমুনা ফার্মেসীকে ৫ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন মেডিসিন রাখার দায়ে নিউ যমুনা ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

    অভিযানে সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ