ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কুয়াকাটায় খাবার হোটেল মালিকদের ধর্মঘট প্রত্যাহার

    কুয়াকাটায় খাবার হোটেল মালিকদের ধর্মঘট প্রত্যাহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় খাবার হোটেল মালিক সমিতির ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক মো. কামাল হোসেন দাবি মেনে নিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

    খাবার হোটেল মালিক সমিতির সভাপতি সেলিম মুন্সি জানান, জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট বারবার ভ্রাম্যমাণ আদালত করায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। পরে জেলা প্রশাসক আমাদের বৈঠকে ডেকে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন। ফলে আমরা ধর্মঘট প্রত্যাহার করি।

    তিনি আরও জানান, জেলা প্রশাসকের আশ্বাসে আমরা সন্তুষ্ট। এখন থেকে আরও সুন্দর নিয়ম শৃঙ্খলা মেনে খাবার হোটেল পরিচালনা করবো।

    বৈঠকে খাবার হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক কলিম মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেনসহ সব হোটেল মালিকরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ