আগৈলঝাড়ায় ৩০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে বিপুল পরিমান ৩০ হাজার মিটার ২৩৫টি অবৈধ চায়না দুয়ারী জাল ও কয়েকটি ভেসাল জাল জব্দ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বুধবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া বিলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের দিনব্যাপী যৌথ অভিযানে অবৈধ ৩০ হাজার মিটার চায়না দুয়ারী জাল ও কয়েকটি ভেসাল জাল আটক করা হয়।
পরে জব্দকৃত অবৈধ ৩০ হাজার মিটার ২৩৫টি চায়না দুয়ারী জাল ও কয়েকটি ভেসাল জাল ওই দিনই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন এর উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এইচকেআর